রুবেল আহমেদ
“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে কসবা মহিলা ডিগ্রী কলেজ মাঠে উপজেলার বিভিন্ন কলেজ ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় দু'দিন ব্যাপী এই বিজ্ঞান মেলা। মেলায় ১৬ টি ষ্টলে শিক্ষার্থীদের হাতে তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শিত হয়।
মেলায় শিক্ষার্থীরা এফ ৩৫ লাইটরিং যুদ্ধ বিমানের মডেল, পরিত্যক্ত পলিথিন থেকে পেট্রোল উৎপাদন, বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানী সংকট নিরসনে প্রকৃতি থেকে বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন আন্তর্জাতিক মানের উদ্ভাবনী মডেল প্রদর্শন করেন এবং তার উপকারীতা অতিথিদের সামনে উপকারীতা তুলে ধরেন। এসময় অতিথিগন বলেন, আজকের মেলায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরাই একদিন তাদের উদ্ভাবন দিয়ে বিশ্বদরবারে এই দেশকে তুলে ধরবে।
বিজ্ঞান মেলার উদ্ভোবন শেষে পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ তানজিল কবির, কসবা থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু তৌহিদ, কসবা মহিলা কলেজ অধ্যক্ষ তসলিম মিয়া,উপজেলা বিএনপি সহ-সভাপতি ইকলিল আযম, পৌর বিএনপি সভাপতি মোঃ শরিফুল ইসলাম ভূইয়া, সাবেক সভাপতি আশরাফ আলী ও কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ আবুল খায়ের স্বপন প্রমুখ।