
ফোয়াদ হাসান অভি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুন) বিকেলে কসবা পৌর মুক্তমঞ্চে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. ফখর উদ্দিন। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল হক স্বপন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা মো. সাহিদুল খা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরীফুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ইকলিল আজম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, আলহাজ্ব সুলতান আহমদ ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদুল হক ভূঁইয়া দিপু, সদস্য সচিব মো. জিয়াউল হুদা শিপন, ছাত্রদল নেতা সিরাজুল হক ইমু, সাদ্দাম হোসেন, আরিফুল ইসলাম জুয়েলসহ আরও অনেকে।
বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম পথপ্রদর্শক। তাঁর বীরত্ব, দূরদৃষ্টি ও রাজনৈতিক প্রজ্ঞা আজও জাতির জন্য অনুকরণীয়।
তারা শহীদ জিয়ার আদর্শ ও চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।