⌚আজ রাত ১১:৫৩ 🗓️ ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

চন্ডিদ্বার স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন পারভেজ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদ্বার স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। আবেগঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

শনিবার (১৮ এপ্রিল) সকালে স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য, স্মৃতিচারণ ও দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকেও স্মৃতিচারণমূলক আলোচনা করা হয়।

চন্ডিদ্বার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি মো. ছামিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপে তোমরা এখন অবস্থান করছ। মনোযোগ দিয়ে পড়াশোনা করলে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব। দেশ ও সমাজের কল্যাণে নিজেকে গড়ে তুলতে হবে। তিনি সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বেনজির আহমেদ রাসু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূইয়া দিপু, উপজেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির খান, গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামাল উদ্দিন, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়া এবং চন্ডিদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা বেগম, চন্ডিদ্বার স্কুল এন্ড কলেজের সাবেক ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি মো. আলমগীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূইয়া শুভ।

বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করা হয়, যেখানে তারা তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আড়াইবাড়ি কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মুসলেহ উদ্দিন সাঈদী।

 

16 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD