খন্দকার শহীদুল ইসলাম, জামালগঞ্জ
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ধানুয়াখালী গ্রামের মধ্যে দিয়ে রাস্তার কাজ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত, গ্রামের প্রবীন মুরুব্বি গোলাপ মিয়ার সভাপতিত্বে এবং ইমামুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি দানবীর আলহাজ্ব মনির হোসেন সাহেব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী শিল্পপতি মনির হোসেনের বন্ধু লিটন রানা প্রধান,উপস্থিত ছিলেন ধানুয়াখালী গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মো:নুর মিয়া অত্র ওয়ার্ডের মেম্বার শাহজাহান সিরাজ,মহিলা মেম্বার ডরিন বেগম,ফরিদ মিয়া,ছত্তর পাশা,সহ গন্যমান্য ব্যক্তিগন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মনির হোসেন বলেন আমি আপনাদের সন্তান কারও ভাই, কারোও চাচা এই গ্রামের অনেকেই আমার আত্মীয়,আজ আপনারা আমাকে যে ভালো বাসা দেখিয়েছেন আমি আপনাদের সন্তান হিসাবে মুগ্ধ, তাই এই গ্রামকে ও আমার নিজের গ্রাম মনে করি এই গ্রামের উন্নয়ন করা আমার নৈতিক দায়িত্ববোধ থেকে করতে হবে, আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে কালভার্ট ব্রীজ থেকে পাগলপাড়া পর্যন্ত রাস্তা করে দিবো ইনশাআল্লাহ, এই গ্রামের যুবক সমাজকে সাথে নিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করে যাবো,আপনাদের গ্রামের ঈদগাহের কাজ এই বছর সম্ভব না হলে আগামী বছর করে দিবো কথা দিয়ে গেলাম, আপনাদের পশ্চিমের গ্রাম লম্বাবাক আমার বাড়ি এই রাস্তা দিয়ে আমি আসা যাওয়া করি, তাই আজ থেকে এই গ্রামের উন্নয়নমুলক কাজের দায়িত্ব নিলাম,যে কোন প্রয়োজনে আপনারা আমার কাছে আসবেন আমি আপনাদের সন্তান হিসাবে কিছু একটা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করবো,আপনারা আমার জন্য দোয়া করবেন জীবনের বাকি সময় যেন আপনাদের কাজ করে যেতে পারি, আমি কোন রাজনৈতিক দলের লোক নয় কোন রাজনীতি করিনা,এই বছর রাস্তার কাজ সবাইকে সাথে নিয়ে শেষ করতে চাই।আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে প্রতিবছর কমবেশি কাজ করবো।
বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম তিনি বলেন মনির হোসেন একজন দানবীর মানুষ তিনি আমাদের উত্তর ইউনিয়ন তথা জামালগঞ্জ উপজেলা বাসির গর্ব, আমরা চাই তিনি তার মেধাকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন কাজ করুক,আমরা সবসময় আপনার সাথে থাকবো, বক্তব্য রাখেন মনির হোসেনের ঘনিষ্ঠ বন্ধু বিশিষ্ট শিল্পপতি দানবীর আলহাজ্ব লিটন রানা প্রধান বলেন মনির হোসেন একজন কাজের লোক আপনাদের এলাকার সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে এই রাস্তার কাজ করে দিবে এটা আমার বিশ্বাস।
বক্তব্য-রাখেন ধানুয়াখালী গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ি নুর মিয়া বলেন এই রাস্তার জন্য আমাদের গ্রামের মানুষের চলাচলের অনেক কষ্ট হয়,তাই আমি উদ্যোগি হয়ে এলাকার যুব সমাজ ও মুরুব্বিদের সাথে পরামর্শ করে মনির হোসেন কে বললে তিনি রাজি হয়ে যান এর সাথে আরেকজন মানুষের কথা না বললে নয়,তিনি আমার মামা আব্দুর রহিম উনার সহযোগিতা ছিল সবচেয়ে বেশি আজ তিনি চিকিৎসার জন্য ঢাকা চলে গেছে যার দরুন তিনি এই অনুষ্ঠানে থাকতে পারেনি।সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করি।
উপস্থিতছিলেন,অহিদ আলী, আব্দুল হান্নান, মোক্তার হোসেন,শামসুল হক,আতাউর, হারিছ মিয়া,ডা:কাশেম,কামাল মিয়া,বাবুল মিয়া,হযরত আলী, প্রমুখ।