⌚আজ সন্ধ্যা ৭:১০ 🗓️ ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

টুঙ্গিপাড়ায় একাধিক মাদক মামলার আসামি ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

শওকত হোসেন মুকুল, গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একাধিক মাদক মামলার আসামিকে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিণ কুশলী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম নবীর শিকদার (৩৫)। তিনি দক্ষিণ কুশলী গ্রামের ফায়েজুর শিকদারের ছেলে। পুলিশ জানায়, নবীর শিকদারের বিরুদ্ধে টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জের বিভিন্ন থানায় মোট ৩১টি মাদক মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটিতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।

এ তথ্য নিশ্চিত করেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন। তিনি বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে যৌথ বাহিনীর একটি দল দক্ষিণ কুশলী গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় নবীর শিকদারকে আটক করে তল্লাশি চালানো হয়। এসময় তার কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশের দাবি, নবীর দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে দাখিল হওয়া মামলাগুলোর মধ্যে মাদক পাচার, মাদক বিক্রি ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ রয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, নবীর শিকদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। এ কারণে যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকে আসক্ত হয়ে পড়ছিল। তাকে গ্রেপ্তার করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

মাদকবিরোধী চলমান অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

224 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD