⌚আজ বিকাল ৪:৫৩ 🗓️ ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বকেয়া বেতন-ভাতার দাবীতে কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন-সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\
বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ফাউন্ডেশন কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছে। এক পর্যায়ে তারা কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে আধ ঘন্টার বেশী সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।


ইসলামী ফাউন্ডেশন কতৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উনয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ( ৮ম পর্যায়ে) প্রকল্প দ্রæত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ থেকে বকেয়া বেতন ভাতা প্রদানসহ ৫ দফা দাবীতে গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়। প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে করা এই মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফিল্ড অফিসার মো. রবিউল আউয়াল, মাষ্টার ট্রেইনার মাওলানা আবু ছালেহ হানাফী, ফিল্ড সুপারভাইজার মো. মিলন মাহমুদ ভূইয়া, মউশিক শিক্ষক কল্যান পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মুজাম্মেল হক প্রমুখ।
এ সময় বক্তারা ৫ দফা দাবী তুলে ধরে বলেন, প্রকল্পটি দ্রæত অনুমোদন করে ঈদুল আজহার পূর্বে প্রকল্পের সকল জনবলের ৫ মাসের বেতন ভাতা ও বোনাস দিতে হবে। প্রকল্পের জনবলকে তাদের পদসহ রাজস্বভুক্ত করতে হবে। সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায়ের প্রকল্পে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করতে হবে। কেয়ারটেকার ও কর্মীদের স্কেলভুক্ত করে বেতন প্রদান করতে হবে। শিক্ষকদের বেতন ভাতাদি সম্মানজনক হারে বৃদ্ধি করতে হবে। মানববন্ধন শেষে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল বের করা হয়।

 

41 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD