
ঢাকা- সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরো তিনজন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
এদিকে মোটরসাইকেল সংঘর্ষের সময় একটি সিএনজি চালিত অটোরিক্সা এসে দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেলে এসে জড়িয়ে পরে এতে করে অটোরিক্সা চালক আহত হয়েছেন।
রোববার (৩ আগষ্ট) বিকালে পৌণে ৫টার দিকে দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুর এবং মাধবপুর থেকে আসা ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাধবপুর অভিমুখী একটি অটোরিকশা এসে তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪ জনের মরদেহ উদ্ধার করেছে। তবে প্রাথমিকভাবে ত্দের পরিচয় পাওয়া যায়নি। এবিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।