শিপন খলিফা,দাকোপ প্রতিনিধি
সুন্দরবন ভ্রমণ শেষে রিসোর্ট থেকে ফেরার পথে দাকোপের ঢাংমারী খালে পর্যটকবাহী একটি বোট উল্টে এক নারী নিখোঁজ হয়েছেন।
শনিবার ৮ ( নভেম্বর) দুপুর দেড়টার দিকে ম্যানগ্রোভ ভ্যালি রিসোর্ট থেকে ১৪ জন পর্যটক বোটে করে মোংলার উদ্দেশ্যে রওনা দেন। পথে কোস্টগার্ডের একটি স্পিডবোটের ঢেউয়ে বোটটি উল্টে যায়।
তিলডাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমিত কুমার গাইন জানান, ১৩ জন পর্যটক সাতরে তীরে উঠলেও একজন নারী নিখোঁজ রয়েছেন। তারা সবাই ঢাকার বাসিন্দা।
নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কোস্টগার্ড, বন বিভাগ ও নৌ পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযান চালাচ্ছে।