রুবেল আহমেদ
স্বৈরাচার হাসিনা যা করে গেছে তার পুনরাবৃত্তি যেন না ঘটাতে পারে সে জন্য ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বুধবার দুপুরে নির্বাচনী গণসংযোগকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খিড়নাল এলাকায় ইউনিয়ন বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ।
উপজেলা যুবদল আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দিপুর সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, সহ-সভাপতি মোঃ ইকলিল আজম, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন , পৌর বিএনপি সাধারন সম্পাদক আইয়ুম খান, উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, ছাত্রদল নেতা মোঃ সাদ্দাম হোসেন, সেলিম অপু, আপেল মাহমুদ, রুনু, শ্যামলসহ অন্যরা। পথসভার পৃষ্ঠপোষকতায় ছিলেন স্থানীয় যুবদল নেতা জমির হোসেন জমির। অনুষ্ঠান সার্বিক সহযোগিতায় ছিলেন, ৫ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুইয়া রিপন, মোঃ নুরুল আলম, ডা. মোঃ মাহাবুব আলম, দেলোয়ার হোসেন, হৃদয়, খাইরুলসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় কবির আহাম্মদ ভুইয়া আরও বলেন, ধানের শীষ হলো আপনার আমার নিরাপত্তার প্রতীক। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের নিরাপত্তার প্রতীক। আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠান তাহলে সেখানে দাড়িয়ে আমি আপনাদের সুখ-দুঃখের কথা বলতে পারবো। তিনি সকলকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি জাতির মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। তারেক রহমানের নেতৃত্বেই দেশে ফিরে আসবে প্রকৃত গণতন্ত্র।
জনগণেরই বিএনপির শক্তি, আর সেই শক্তি দিয়ে আমরা অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে জয়ী হবো। আজকের তরুণ প্রজন্মকে দেশ পুনর্গঠনের আন্দোলনে শামিল হতে হবে।
সভা শেষে তিনি উপস্থিত লোকজনের মাঝে ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ গণসংযোগ করেন।
এর আগে তিনি একই ইউনিয়নের কুইয়াপানিয়া এলাকায় পথ সভায় অংশ নেন এবং পরে তিনি অত্র ইউনিয়নের আরও একাধিক পথসভায় যোগ দেন।