⌚আজ রাত ১১:৪০ 🗓️ ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে শত্রুতায় ঘরে আগুন ও বিষ দিয়ে মাছ নিধন


 মো. বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) 

‎জয়পুরহাটের পাঁচবিবিতে শত্রুতায় ঘরে আগুন, বাগানের বেড়া ভাঙচুর সহ গাছ কাটা ও পুকুরে বিষ ঢেলে লক্ষাধিক টাকার ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে। জমি-জমার জেরে ঘটনাটি উপজেলার রামভদ্রপুর গ্রামে ঘটে।

প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেন উপজেলার বাগজানা ইউপির রামভদ্রপুর গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে নফির উদ্দিন। ‎অভিযোগে জানা যায়, একই গ্রামের মৃত অচিমদ্দিনের ছেলে রাজুর পরিবারের সাথে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ আগস্ট নফিরের ঘরে আগুন দেয়, পরদিন বাগানের নেটের বেড়া ভাংচুর সহ গাছ কেটে ও উপরে ফেলে লক্ষাধিক টাকার ক্ষতি করে। এর প্রতিবাদ করায় উল্টো প্রাণনাশের হুমকি দেয় রাজু। গত ২৮ আগস্ট বৃহস্পতিবার রাতে পুকুরে (গ্যাস বড়ি) বিষ প্রয়োগে মাছ মেরে ফেলে। ‎মাছ মেরে ক্ষতি করায় নফির থানায় আবারো অভিযোগ করেন। ‎অভিযোগের বিষয়ে রাজু বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা। যারা এ কাজ করেছে তাদেরকে ধরতে পারছে না। আমি জমি পাই তাই আমাকে সন্দেহ করেছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

42 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD