⌚আজ রাত ৪:৪০ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সিটিএল এর ২৪২তম মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন

ফুয়াদ হাসান অভি

মানবতার সেবায় নিবেদিত অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (C.T.L) তাদের ২৪২তম মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন করেছে। শনিবার (৪ অক্টোবর ২০২৫) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা কুল্লাবাড়ি গ্রামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এই কার্যক্রমের আওতায় কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোছাম্মৎ জান্নাত আক্তারের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। জান্নাত দীর্ঘদিন ধরে হার্ট, ভাল্ব ও কিডনি রোগে আক্রান্ত হয়ে ভোগছে। তার পরিবার আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছে না। এ কারণে সমাজের বিত্তবানদের প্রতি শিশুটির চিকিৎসায় সহযোগিতার জন্য বিশেষ আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আশফাতুল হোসেন ভূঁইয়া এলমান। প্রধান অতিথি ছিলেন কসবা সরকা্রি উচ্চবিদ্যালয়ের  সিনিয়র শিক্ষক মো. সফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. খইরুল ইসলাম, খাঁন গ্রুপের চেয়ারম্যান (কাতার প্রবাসী) মো. শাহ আলম খান, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. শাহ আলম, কসবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মেহেদী হাসান রুবেল, কসবা মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির  সভাপতি মো. সাদ্দাম হোসেন, সংগঠনের সহ-সভাপতি মো. রুবেল সরকার, বিশিষ্ট ব্যবসায়ী এই. এম. মামুন, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. বিল্লাল সরকার, ছাত্র প্রতিনিধি এই. এম. হাসান মাহমুদ, জেলা ছাত্রদলের সদস্য মো. আশিক মাহমুদ, কসবা পশ্চিম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. আখের মিয়া এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. রাকিব ভূঁইয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সজীব ভূঁইয়া।

অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (C.T.L)-এর নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সাহিত্যচর্চার পাশাপাশি মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অসুস্থ জান্নাতের চিকিৎসা ব্যয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান তারা।

সহযোগিতা পাঠানো যাবে শিশুটির বিকাশ নম্বরে:
📱 ০১৭২৫৯০৩৬৫৫ (রোগীর বিকাশ নম্বর)

335 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD