⌚আজ রাত ১১:৩৬ 🗓️ ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কসবা জনতা ব্যাংকে আমানত ১০০ কোটি টাকা গ্রাহকদের আস্থায় মাইলফলক, কৃষি ও পল্লী ঋণ বিতরণ মেলা

ফুয়াদ হাসান অভি

গ্রাহকদের আস্থা ও বিশ্বাসে ব্রাহ্মণবাড়িয়ার কসবা শাখায় জনতা ব্যাংক পিএলসি’র আমানত ১০০ কোটি টাকার মাইলফলক স্পর্শ করেছে। গুরুত্বপূর্ণ এ অর্জন উদযাপন ও কৃষি-পল্লী ঋণ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে শাখাটিতে কৃষি ও পল্লী ঋণ বিতরণ মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জনতা ব্যাংক পিএলসি’র কসবা শাখা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে শাখায় ১০০ কোটি টাকা আমানত সংগ্রহের মাইলফলক অর্জন করায় কেক কেটে উদযাপন করা হয়। এ সময় ব্যাংকের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
জনতা ব্যাংক পিএলসি কসবা শাখার ব্যবস্থাপক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শামীমা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিল মাহমুদ, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মো. নুরুল আলম, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মো. মহসিন, আড়াইবাড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন এবং দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. সোহরাব হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন তালতলা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক ও হাজীপুর শহীদ স্মরণিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম রেজা।
বক্তারা বলেন, একটি ব্যাংক শাখায় ১০০ কোটি টাকা আমানতের মাইলফলক অর্জন শুধু একটি পরিসংখ্যান নয়, এটি গ্রাহকদের আস্থা ও ব্যাংকের প্রতি তাঁদের বিশ্বাসের প্রতিফলন। গ্রাহকদের সঞ্চিত অর্থ ব্যাংকের মাধ্যমে দেশের উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ তৈরি করে। এতে স্থানীয় অর্থনীতির পাশাপাশি জাতীয় অর্থনীতিও উপকৃত হয়।
তারা আরও বলেন, কৃষি ও পল্লী অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর কাছে সহজ শর্তে ঋণসুবিধা পৌঁছে দেওয়া প্রয়োজন। কৃষি ও পল্লী ঋণ বিতরণ মেলার মাধ্যমে এ ধরনের ঋণসুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে জানানো এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া সম্ভব হবে।
জনতা ব্যাংক কসবা শাখার কর্মকর্তারা জানান, গ্রাহকদের সহযোগিতা ও আস্থার কারণেই শাখাটি আমানত সংগ্রহে ১০০ কোটি টাকার মাইলফলক অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও গ্রাহকসেবা আরও উন্নত করার পাশাপাশি কৃষি, ক্ষুদ্র ব্যবসা ও পল্লী অর্থনীতির উন্নয়নে ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে।

85 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD