⌚আজ রাত ৩:৫৫ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

অনেক লড়াই সংগ্রামে পরেই আমরা নতুন জীবনের কাছাকাছি এসেছি-রাজীব আহসান

সেলিম রেজা, নীলফামারী
অনেক লড়াই সংগ্রামের পরেই আমরা নতুন স্বাধীনতার স্বাদ এবং নতুন জীবনের কাছাকাছি এসেছি।যে জায়গায় আমরা ছিলাম সেই জায়গায় আমাদের পরিবার,জীবন ব্যবস্থা নিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পরে ছিলাম এসব কথা বলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। তিনি আরও বলেন জেল,জুলুম, হয়রানি সহ অনেক নির্যাতনকে দূর করেছি আমরা একত্রিত হয়ে।মানুষের অনেক চাহিদা ও আস্তা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তারেক রহমানের উপর। ফ্যাসিস্ট আওয়ামী সরকার রাজনীতির সংজ্ঞাটিও পরিবর্তন করেছিল।রাজিব আহসান বলেন,রাজনীতি হলো মানুষের বিপদে পাশে থাকা,মানুষের সুখে নিজের মুখে হাসি ফোটানো।রাজনীতি হলো মানুষ আপনাকে মন ভরে দোয়া করবে।বিএনপি একমাত্র দল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একমাত্র নেতা, যে দলের মধ্যে কেউ অপরাধ করলে শাস্তি মুলক ব্যবস্থা নিয়েছে।বুধবার(২৭ আগস্ট) দুপুরের দিকে নীলফামারীতে কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কতৃক জেলার তৃনমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোর্শেদ আযম এর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিহাবুজ্জামান চৌধুরী সিহাব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দলের সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
১নং সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি খায়রুল ইসলাম রবিন, সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি (টীম লিডার) ড.মফিদুল ইসলাম খান,যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, নুরুল হুদা বাবু,যোগাযোগ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, আব্দুল আলিম,যুগ্ম সহ আইন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, জাকির হোসেন জুয়েল, সহ জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী।

47 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD