
রিফাত হোসাইন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও জমি ভরাট করার অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকাল আনুমানিক ৫টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গোপীনাথপুর এলাকার বাসিন্দা আব্দুর রশিদ (৬০), পিতা-মৃত নুর আলীকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। তিনি জানান, পরিবেশের ক্ষতি করে এমন কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
41 বার দেখা হয়েছে





