⌚আজ রাত ২:২০ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আখাউড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জামায়াত প্রার্থী আতাউর রহমান সরকার

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া)  আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার বলেছেন,যারা সন্ত্রাস, চাদাঁবাজ ও মাদকের পৃষ্টপোষকতা করে তাদের পক্ষে কসবা-আখাউড়া মানুষের নেতৃত্ব দেয়ার অধিকার রাখেনা।শান্তপ্রিয় কসবা-আখাউড়াবাসী প্রতিশ্রুতিশীল,সাহসী, সৎ, যোগ্য,দেশপ্রেমিক এবং আল্লাহ ভীরু নেতৃত্বের অপেক্ষায় আছে।জামায়াত সে-ধরনের নেতৃত্ব উপহার দিয়েছে।
তিনি আজ শনিবার বিকাল ৫টায় আখাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা আমীর ইকবাল হোসেন ভুইয়ার সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি বুরহান উদ্দিন খানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, আবুল বাসার ভুইয়া, কসবা উপজেলা নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানী। উপস্থিত ছিলেন উপজেলা শিবির সভাপতি শেখ আসিফ, জামায়াতের সহকারী সেক্রেটারি মো.সানাউল্লাহ, বিএম সম্পাদক মাওলানা উসমান গণি প্রমুখ।


আতাউর রহমান সরকার বলেন,অমিত সম্ভাবনার কসবা-আখাউড়াকে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।জনগণ আমাদের উপর আস্থা রাখলে “যুব সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করা,তাদেরকে টেকনিক্যাল শিক্ষার মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তোলা,সরকারি হাসপাতালগুলির চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং বেড সংখ্যাবৃদ্ধি,শিক্ষার সুষ্ঠু পরিবেশসহ এলাকায় টেকসই উন্নয়ন করবো” ইনশাআল্লাহ।
মতবিনিময় সভায় ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন এবং প্রশ্ন করেন।

46 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD