⌚আজ রাত ৩:০৭ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ইনজেকশনের দাম ৫০ গুন বেশি চেয়ে গুণতে হলো জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় মাত্র সাড়ে সাত টাকার ইনজেকশন প্রায় ৫০ গুণ বেশি দাম চাওয়ায় এক ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা গুণতে হলো। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার দুপুরে কুমারশীল মোড় এলাকার জান্নাত ফার্মেসিতে অভিযান চালিয়ে জরিমানা করেন। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারর পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

ইফতেখারুল আলম রিজভী জানান, গত দুইদিন আগে মধ্যরাতে মুফতি কামরুল হাসান নামে একজন ভোক্তা জান্নাত ফার্মেসিতে একটি ইনজেকশন ক্রয় করতে আসেন। সময় সাড়ে সাত টাকার ইনজেকশনটি দোকানদার সাড়ে তিনশত টাকা দাম চান। ক্রেতা তখন তাকে ক্রয় রশিদ দেখাতে বলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফোবুকে একটি ভিডিও প্রকাশিত হয়। এই ঘটনায় অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ফলে জান্নাত ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদেরকে সর্তক করে দেওয়া হয়েছে।

46 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD