⌚আজ রাত ৩:১৬ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কসবায় জুলাই- আগষ্ট ২০২৪ গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিএনপির আয়োজনে ছাত্র-জনতার বিজয় মিছিল

মো. আবুল খায়ের স্বপন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জুলাই- আগষ্ট ২০২৪ গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ছাত্র-জনতার বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(০৫ আগস্ট) বেলা ১১টার দিকে কসবা উপজেলা বিএনপি পৌর বিএনপি যবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। এসময় কসবা উপজেলা বিএনপি স্থানীয় কার্যালয় থেকে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে একটি সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি, কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কসবা পৌরসভার সাবেক মেয়র মো. ইলিয়াস,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার নাজমুল হুদা, জেলা বিএনপির সদস্য আবু হানিফ, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বেলায়েত হোসেন হেলাল, বেনজির আহমেদ রাসু, মো. আনোয়ার হোসেন ভুইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ রতন,  ও ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল , সাবেক ছাত্রদল নেতা ইজাজ আহমেদ ইকবাল, মো. কামাল হোসেন।
এছাড়াও বিজয় মিছিলে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

120 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD