⌚আজ রাত ১১:৫০ 🗓️ ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন

অধ্যাপক শেখ কামাল উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায়  বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যবস্থাপকবৃন্দের পেশাজীবি সংগঠন ব্যাংকার্স ফোরাম, কসবার আয়োজনে এবং যুগান্তর-স্বজন সমাবেশ কসবা’র সহযোগিতায় জনতা ব্যাংক পিএলসি কসবা শাখায় ১ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, কৃষি ব্যাংকের নবাগত ব্যবস্থাপককে বরণ, সাংবাদিকগণকে সম্মাননা স্মারক প্রদান ও স্মৃতিচারণের মাধ্যমে ব্যাংকার্স ফোরাম, কসবার বর্ষপূর্তি উদযাপন সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

ব্যাংকার্স ফোরামের সাধারণ সম্পাদক করে জনতা ব্যাংক পিএলসি কসবা শাখার ম্যানেজার মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি ইসলামী ব্যাংক পিএলসির ম্যানেজার মো: আবদুল কাইয়ুম, সোনালী ব্যাংকের ম্যানেজার ছানাউল হক সরকার, অগ্রণী ব্যাংকের ম্যানেজার নুরুল আলম, কৃষি ব্যাংকের ম্যানেজার মো: মহসিন, ব্র‍্যাক ব্যাংকের ম্যানেজার মুন্সিজাদা শফিউল্লা, ইউসিবি ব্যাংকের ম্যানেজার সাইদুর রহমান, ব্যাংক এশিয়ার ম্যানেজার নাসির উদ্দিন, সিটি ব্যাংকের ম্যানেজার সুব্রত মালাকার, আল আরাফাহ ইসলামি ব্যাংকের ম্যানেজার মো: ইয়াকুব আলী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার সালাউদ্দিন, উত্তরা ব্যাংকের ম্যানেজার শওকত হোসেনসহ কসবা উপজেলার বিভিন্ন ব্যাংকের ২৫ জন ম্যানেজার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক অধ্যাপক শেখ মো: কামাল উদ্দিন, যুগান্তর-স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক, নাজমুল হোসেন।

স্বতঃস্ফূর্তভাবে ব্যাংকার্স ফোরামের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগদান করায় সকল ম্যানেজার ও সাংবাদিক প্রতিনিধিগনকে ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কসবা উপজেলা সদর, চারগাছ, গোপীনাথপুর ও কুটি বাজারসহ উপজেলার সকল ব্যাংকের ম্যানেজারবৃন্দের সতঃস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

21 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD