⌚আজ রাত ৩:০৬ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কসবায় যানজট নিরসন ও দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে উপজেলা প্রশাসনের অভিযান

 

রুবেল আহমেদ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যানজট নিরসনে ও দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে পৌরশহরে ও বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে কসবা পৌর শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। এসময় সড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং হেলমেট না রাখা ও কাগজপত্র না থাকায় দুজন মোটরসাইকেল চালককে এক হাজার টাকা অর্থদন্ড ও দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে বাজারে বিভিন্ন দোকানে মুল্য তালিকা না থাকায় অভিযান চালিয়ে একাধিক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। পাশাপাশি দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে রাখতে মুল্য তালিকা টানিয়ে রাখার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ছামিউল ইসলাম বলেন, পবিত্র ঈদুল আযহা উদযাপনে পৌরশহরের বাজারে মানুষের শান্তিপুর্ন ঈদ কেনা-কাটা নিশ্চিত করতে দ্রব্য মুল্য তালিকা রাখার জন্য ও যানজট নিরসনে ফুটপাতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে এই অভিযান পরিচালনা করা হয়ে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।

76 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD