⌚আজ রাত ৩:০৯ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কসবায় ১০জন হাফেজ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে সামাজিক সংগঠন সবুজ সংঘ

মো. শাখাওয়াৎ হোসাইন পারভেজ 
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সামাজিক সংগঠন সবুজ সংঘের উদ্যোগে ১০জন হাফেজ শিক্ষার্থীদের বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন পলা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম।
সাংবাদিক মো. শাখাওয়াৎ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয়, কসবা প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. সোহরাব হোসেন, উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জুবায়ের মাহমুদ তপন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলা টিভি কসবা প্রতিনিধি রুবেল আহমেদ, মাই টিভি কসবা প্রতিনিধি আলমগীর হোসেন, এনটিভি অনলাইন (আখাউড়া-কসবা) প্রতিনিধি সাইদুল ইসলাম, দলিল লিখক মো. সাইফুল ইসলাম, দৈনিক মানবাধিকার কসবা প্রতিনিধি নাঈমুল ইসলাম জিহাদ ও সার্জেন্ট ফারুক আহমেদ বাবু।
এ সময় উপকারভোগী হাফেজ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  দোয়া পরিচালনা করেন কসবা কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আবদুল হান্নান।
বক্তারা বলেন, সরকারি ও বেসরকারিভাবে শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি থাকলেও হাফেজ শিক্ষার্থীদের জন্য এ ধরণের ব্যবস্থা নেই। সবুজ সংঘের এ উদ্যোগকে তারা সাধুবাদ জানান। পরে হাফেজ শিক্ষার্থীরা অনুষ্ঠানে  অতিথিদের কাছ থেকে এককালীন শিক্ষাবৃত্তি গ্রহণ করেন।
উল্লেখ্য কসবার সুপরিচিত মানবিক সংগঠন  সবুজ সংঘ ২০২১ সাল থেকে উপজেলায় অসহায় ও প্রতিবন্ধী ভাতা, হাফেজ শিক্ষার্থীদের শিক্ষাভাতা, এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের ফর্মফিলাপের ফি, ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছে
98 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD