⌚আজ রাত ১০:৫৪ 🗓️ ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কসবার কুটি ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জিতু চলে গেলেন না ফেরার দেশে

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুটি ইউপি বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম জিতু আর নেই।
রোববার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখানেই আজ সকালে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি পরিবারের সদস্য, রাজনৈতিক সহযোদ্ধা ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নজরুল ইসলাম জিতুর জানাজা ও দাফনের সময় পরে জানানো হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

62 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD