⌚আজ রাত ২:১৯ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস

ফুয়াদ হাসান অভি

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে নবীনবরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. ছামিউল ইসলাম। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “শিক্ষার মূল লক্ষ্য শুধু সার্টিফিকেট অর্জন নয়, বরং সৎ, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠা। তফজ্জল আলী ডিগ্রি কলেজ দীর্ঘদিন ধরে কসবার শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখে চলেছে। আশা করি, তোমরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে এ ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে।”

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও তফজ্জল আলী কলেজের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ড. মো. আবদুল মান্নান। তিনি নিজের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে নবীন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে বলেন, “এই কলেজের গৌরবময় ইতিহাস রয়েছে। তোমরাই একদিন এই প্রতিষ্ঠানের উত্তরসূরি হয়ে দেশকে নেতৃত্ব দেবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. আলমগীর ওসমান ভুইয়া ও সহকারী অধ্যাপক হাসিনা জান্নাত। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম ভুইয়া, কসবা উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যক্ষ মো. ফরিদুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, কসবা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি বশির চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ রতন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের যুব ও আইন সম্পাদক কাজী মো. সিরাজুল ইসলাম, কসবা মহিলা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. সাদ্দাম হোসেন, তফজ্জল আলী কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক মো. জুয়েল ও ছাত্রশিবির সভাপতি মো. ইকরাম হোসেন প্রমুখ।

বক্তব্য রাখেন কসবা তফজ্জল আলী কলেজের সহকারী অধ্যাপক খোদেজা ইয়াছমিন। এছাড়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, সততা ও শৃঙ্খলার মাধ্যমে জীবন গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে আদর্শ শিক্ষার্থী হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা আয়োজন করা হয়। শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য উপস্থাপিত হলে উপস্থিত অতিথি ও দর্শকরা তা উপভোগ করেন।

কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে এবং নতুন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে আগামীর স্বপ্ন গড়ে তোলার পথে এগিয়ে দেয়।

118 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD