
ফোয়াদ হাসান অভি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী আর্থিক প্রতিষ্ঠান জনতা ব্যাংক পিএলসি’র কসবা শাখার হীরক জয়ন্তী (৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী) আজ সোমবার বিকেলে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। শাখা প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে কেক কেটে এবং অতিথিদের ফুল দিয়ে বরণ করে দিবসটির সূচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার ব্যবস্থাপক মো. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
কসবা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, ইসলামী ব্যাংকের কসবা শাখার ব্যবস্থাপক আবদুল কাইউম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপক মো. মিজানুল হক, কসবা মহিলা কলেজের অধ্যক্ষ মো. তসলিম মিয়া, আড়াইবাড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মো. কামাল উদ্দিন, কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু আক্কাস, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. সোহরাব হোসেন, কুটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কাজী তাইজ উদ্দিন এবং কসবা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সহকারী ব্যবস্থাপক মো. আবদুস সালাম, ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ছয় দশক ধরে জনতা ব্যাংক কসবা শাখা যে নিরলসভাবে গ্রাহকসেবা দিয়ে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। জনতার অর্থনীতিকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে এই শাখার অবদান গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।





