
অবশেষে অনেক জল্পনা কল্পনা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সভাপতি এবং সিরাজুল ইসলাম সিরাজকে সাধারণ সম্পাদক করে ঘোষিত কমিটিতে স্থান পেয়েছেন ১৫১ জন নেতাকর্মী।
শুক্রবার (৯ মে) এক বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কমিটি অনুমোদনের কথা জানান।
কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে মো. জহিরুল হক খোকনকে। সহসভাপতি পদে রয়েছে সহ-সভাপতি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সহ-সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুর, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আনিসুর রহমান মঞ্জু, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম খান রুমা, সহ-সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, সহ-সভাপতি মো. জসীম উদ্দিন রিপন, সহ-সভাপতি মো. নজির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মো. মলাই মিয়া, সহ-সভাপতি আবু শামীম মো. আরিফ, সহ-সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সহ-সভাপতি মো. ইলিয়াস, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল আল-বাকী, সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি ডা. মো. মেজবাহউদ্দিন চৌধুরী
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো, আলী আজম। যুগ্ম সম্পাদক হলেন বেলাল উদ্দিন সরকার তুহিন, যুগ্ম সম্পাদক নূরে আলম সিদ্দিকী, যুগ্ম সম্পাদক আজিম, যুগ্ম সম্পাদক মনির হোসেন, যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপল, যুগ্ম সম্পাদক জামাল হোসেন, যুগ্ম সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার।





