⌚আজ রাত ৩:১২ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই সনদকে আইনগত মর্যাদা এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫দফা দাবীতে কসবায় জামায়াতের বিক্ষোভ মিছিল

 

জুলাই সনদকে আইনগত মর্যাদা এবং  পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে চাঁদাবাজ, মাদককারবারী ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি উঠেছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কসবা উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরাতন বাজার ও নতুন বাজার প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংকের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার বলেন, কসবাআখাউড়ার যুব সমাজকে ধ্বংস করতে যাদের হাতে মাদক তুলে দেওয়া হয়েছে, যারা জনপদকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছে, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

তিনি আরও বলেন, জুলাই সনদকে আইনগত মর্যাদা প্রদান পিআর পদ্ধতি চালু হলে দেশে নির্বাচনের নামে প্রহসন বন্ধ হবে এবং দেশের মানুষের অধিকার নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান  পদের প্রার্থী কাজী ইয়াকুব আলী। এছাড়া বক্তব্য দেন পৌরসভা জামায়াতের আমীর হারুন অর রশিদ, কসবা উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি গোলাম সারওয়ার, সহকারী সেক্রেটারি এস এম আজাদ মানিক, পৌরসভার সহকারী সেক্রেটারি নুর মাজিদুল হক ও উপজেলা শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ প্রমুখ।

68 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD