⌚আজ রাত ৩:১৫ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

টুঙ্গিপাড়ায় মাদক সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় মফিজুল ইসলাম মোল্লা (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত মফিজুল ইসলাম মোল্লা উপজেলার নীলফা গ্রামের রোকন উদ্দিন মোল্লার পুত্র।

মঙ্গলবার ৯ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম (বিপিএম, পিপিএম)। এর সার্বিক দিকনির্দেশনায় এসআই ছবির উদ্দিন শিকদারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাদকসেবীকে হাতেনাতে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার আটককৃত মফিজুল ইসলাম মোল্লাকে নগত ৫০০ টাকা অর্থদণ্ড ও ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

101 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD