
শামিম আহমেদ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাছ থেকে কাঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মজিবুর রহমান (৫০) নামে এক দুবাই প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার ২৩ মে) দুপুরে উপজেলার আজমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি মেম্বার ফিরোজ ভুইয়া এই তথ্য নিশ্চিত করে জানান, মৃত মজিবুর রহমান উপজেলার আজমপুর গ্রামের আজগর আলীর পুত্র। তিনি ঈদ উদযাপন করতে বিশ দিন আগে দুবাই থেকে দেশে আসেন। শুক্রবার দুপুর ১২টার দিকে নিজের গাছ থেকে কাঠাল পাড়তে গিয়ে অসাবধানতায় পাশের বিদ্যুতের তারে লেগে বিদুৎষ্পৃষ্টে হয়ে গুরুত্বর আহত হয়। পরে বাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
42 বার দেখা হয়েছে





