
মো. বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট)
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ” জুলাই গণ- অভ্যুত্থানে স্কাউটদের অবদান” বিষয়ে রচনা, কুইজ, চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ লা আগস্ট) দুপুরে বাংলাদেশ স্কাউট উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা ৪টি গ্রুপে ভাগ হয়ে অংশ গ্রহণ করেন। রং তুলির আচঁড়ে ফুটিয়ে তোলেন জুলাই গণ- অভ্যুত্থানের আন্দোরনের চিত্র। অংশ নেন বির্তক, কুইজ ও রচনা প্রতিযোগিতাতেও।
পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
এসময় উপস্থিত ছিলেন রচনা প্রতিযোগিতা মুল্যায়ন কমিটির আহবায়ক ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুব রহমান প্রধান, উপজেলা একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, জয়পুরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও গার্ল ইন স্কাউট রাজশাহী অঞ্চলের এ এল টি নাসরিন আকতার জুন, স্কাউট বাংলাদেশ স্কাউট উডব্যাজ মুসারাত সুলতানা মুক্তা, জেলা স্কাউটের সহ সভাপতি আসাদুজ্জামান মুকুল, উপজেলা স্কাউটের কমিশনার মাহফুজার রহমান মিঠু, জেলা স্কাউটের যুগ্ম সম্পাদক মেজবাহুল ইসালাম প্রমুখ।





