⌚আজ রাত ২:১৯ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেতা ফয়সল আলীমের লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ

মো. বাবুল হোসেন, পাঁচবিবি ( জয়পুরহাট) 

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়পুরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ফয়সল আলীম ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের সমর্থনে লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ করা হয়েছে।

এউপলক্ষ্য শুক্রবার বিকেলে পাঁচবিবি থেকে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন পাঁচবিবির দানেজপুর হয়ে মোহাম্মদপুর ইউনিয়নের বেড়াখাই মোড়, সড়াইল, মোলান রশিদপুর এবং নন্দীগ্রাম বাজারে লিফলেট বিতরণ, গণ সংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

পথ সভা গুলোতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সল আলীম।
এসময় আরো বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, আয়মারসুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ শাহাদৎ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মন্ডল দুলাল,পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।
‎শোডাউনটিতে প্রায় সহস্রাধিক মোটরসাইকেল শোডাউনে নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

147 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD