⌚আজ সকাল ৭:১৯ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনের সাইদুর রহমান সভাপতি নির্বাচিত

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) 

বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এখানে ৬ টি পদের মধ্যে শুধুমাত্র সভাপতি পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন কামরুজ্জামান রতন মোল্লা ছাতা প্রতীক ও প্রভাষক সাইদুর রহমান চেয়ার প্রতীক।
উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর আওতাধীন ১৬০ জন ভোটারের মধ্যে ১৪১ জন তাদের ভোটাধিকার প্রদান করেন।
ভোট গননা শেষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোশারফ হোসেন ফলাফল ঘোষনা করেন।
ঘোষিত ফলাফলে প্রভাষক সাইদুর রহমান ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হোন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান রতন মোল্লা চেয়ার প্রতীকে পান ৪২ ভোট।
কমিটির অন্যান্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহ সভাপতি পদে মোমেনা বেগম, সদস্য পদে যথাক্রমে ওয়াজেদ আলী, আব্দুল হক, সিরাজুল ইসলাম, রাছান জানি গিয়াস, সন্ধ্যা রাণী ও নাজমা বেগম।

43 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD