⌚আজ রাত ২:১৯ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস

  • মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) 
  • জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের শুন্য পদে দৈনিক মানবজমিনের প্রতিনিধি পাঁচবিবি প্রতিনিধি সজল কুমার দাস সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন।

    রোববার (৭ জুলাই) সকাল ১১ টায় ক্লাবের সভাপতি আজাদ আলীর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির আলোচনা সভায় সাধারণ সম্পাদক পদে তিনি নির্বাচিত হোন।
    কার্যনির্বাহী কমিটির সভার শুরুতেই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসানের আকষ্মিক মৃত্যুতে উপস্থিত সদস্যরা শোক প্রস্তাব এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
    পরে সভার সভাপতি, সাধারণ সম্পাদক পদে শুন্যতা পূরুনের জন্য আলোচনার সুত্রপাত করেন। সেখানে দুজন সদস্য নিজেদের উক্ত পদে প্রার্থীতা ঘোষনা করেন। আলোচনার এক পর্যায়ে সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল কাইয়ুম নিজের প্রার্থীতা পদ প্রত্যাহার করে নিলে সজল কুমার দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হোন।
    এসময় উপস্থিত ছিলেন সজল কুমার দাস, আব্দুল কাইয়ুম, কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন, দুলাল অধিকারী, আব্দুল হালিম সাবু, সুমন চৌধুরী, উল্লাস কুমার হাজরা, দবিরুল ইসলাম ও দেলোয়ার হোসেন প্রমুখ।

97 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD