⌚আজ রাত ১১:৪০ 🗓️ ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পানছড়িতে অবৈধ গোলকাঠ জব্দ করেছে ৩ বিজিবি

মারুফুজ্জামান রেজা, পানছড়ি  (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের জিয়ানগর এলাকা থেকে অবৈধ গোল কাঠ জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ(৩ বিজিবি) লোগাং জোন।

৯ সেপ্টেম্বর ২০২৫ , মঙ্গলবার  দুপুরে  নায়েব সুবেদার তুষার হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল দল আনুমানিক ৩২ ঘনফুট কাঠ জব্দ করেন।

বিজিবি সুত্র  জানায় , জব্দকৃত কাঠ সমূহ বন বিভাগে হস্তান্তর প্রক্রিয়া চলমান। বন ও পরিবেশ রক্ষায় সীমান্ত এলাকায় বন সংরক্ষণ,  অবৈধ অনুপ্রবেশ , চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত আছে। এলাকাবাসীরা জানায়,  পাহাড়ে অবৈধ ভাবে  বন উজার প্রক্রিয়া বন্ধে বিজিবি- র এমন উদ্যোগ    প্রসংশনীয়।

52 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD