⌚আজ রাত ১১:৩৬ 🗓️ ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন সভাপতি- মো. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক-মো. জসীম উদ্দিন খন্দকার,

ফুয়াদ হাসান অভি

বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় জেলা ইসলামী ফাউন্ডেশনের কনফারেন্স রুমে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মোশাররফ হোসেন, স্বাস্থ্য পরিদর্শক, সদর ব্রাহ্মণবাড়িয়া। সাধারণ সম্পাদক হয়েছেন মো. জসীম উদ্দিন খন্দকার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, নবীনগর। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আলাউদ্দিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, সরাইল।
সভায় জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকরা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির কেন্দ্রীয় মহাসচিব, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও), বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, ড্যাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এই জেলা কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পেশাগত সমস্যা সমাধান ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

48 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD