⌚আজ রাত ১২:৩৫ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান মা-বাবা ও ছতুরা দরবার শরীফের পীর সাহেবের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির মনোনিত প্রার্থী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক এমপি আলহাজ্ব মুশফিকুর রহমান আজ বৃহস্পতিবার দুপুরে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরাশরীফ গ্রামের পীর সাহেব মাওলানা আব্দুল খালেক (র.) মাজার শরীফ ও মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে  নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।  নিজ বাড়িতে করেছেন উঠান বৈঠক।

পরে তিনি বিএনপির ৩১ দফার লিফলেট বিতরন ও গণসংযোগকালে জামাতে ইসলামীর গণভোটের আগাম দাবী প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন; , রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমত থাকতে পারে। এটাই তো গণতন্ত্র। তারা কথা বলার সুযোগ পেয়েছে, কথা বলুক। তারা যেটা বলে জনগণ যদি গ্রহন করে তাহলে তাই হবে।  বিএনপি গণভোটের বিরুদ্ধে নয়। বিএনপিও গণভোট চায়। কিন্তু সেটা একই দিনে । গণভোট হলে আমরা জনগণের কাছে যাবো। জনগন যা চায় তাই হবে।

তিনি আরো বলেছেন, বাংলাদেশের জনগণের মধ্যে নির্বাচন নিয়ে যে সাড়া দেখছি। তাতে নির্বাচন করতে কোন অসুবিধা হবে না।  নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে। বানচাল করার চেষ্টা হতে পারে। কিন্তু তাতে কোন লাভ হবে না। জনগণ যা চায় তাই হবে।

বিএনপি প্রার্থী মুশফিকুর রহমান আরো বলেছেন বলেন, ভোটের জন্য বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে। ভোটই আমাদের অধিকার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জোর করে বাড়ি থেকে বের করে দেয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পিটিয়ে লন্ডনে নির্বাসিত করে। ১/১১ তে বেগম জিয়াকে সৌদি আরব পাঠাতে বিমান প্রস্তুত ছিল। কিন্তু তিনি দেশ ছাড়েননি। কিন্তু তাকে যে দেশ ছাড়া করতে চেয়েছিল সেই (শেখ হাসিনা) দেশ ছেড়ে চলে গেছে। এটাই আল্লাহর বিচার।

সকালে ভাটামাথা গ্রামের পশ্চিমপাড়ায় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে উঠান বৈঠক করেন বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান। উঠান বেঠক শেষে তন্তর বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি।

গণসংযোগ, লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াস মিয়া, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন হাজারীসহ দলীয় নেতা-কর্মীরা।

63 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD