⌚আজ রাত ১২:৩৩ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৭ লাখ টাকার চোরাচালানী পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রায় ৩৭ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালানী পণ্য উদ্ধার করেছে বিজিবি। বিজিবির-২৫ ব্যাটালিয়নের সদস্যরা গত বুধবার বিকেলে উপজেলার আউলিয়া বাজার এলাকার একটি গুদাম ঘরে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, ওড়না, হুডি, জ্যাকেট, গেঞ্জি, চাদর ও কিসমিস। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।
বিজিবির-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদেও ভিত্তিতে বুধবার বিকেলে বিজিবির একটি দল আউলিয়া বাজারের একটি গুদামঘরে অভিযান চালিয়ে বিশেষ পদ্ধতিতে লুকিয়ে রাখা ভারতীয় ২১৫ পিস শাড়ি, ১৩২ পিস থ্রি-পিস, ৫ পিস লেহেঙ্গা, ২৬৭ পিস ওড়না, ১৬ পিস হুডি, ৯ পিস জ্যাকেট, ১৫ পিস চাদর, ৬৯ পিস গেঞ্জি এবং ১০০ কেজি কিসমিস উদ্ধার করে।
তিনি বলেন, উদ্ধারকৃত পণ্যগুলো চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ৩৬ লাখ ৭২ হাজার ৫০০ টাকা। সীমান্ত দিয়ে যেন ভারত থেকে মাদকদ্রব্যসহ যে কোনো ধরণের চোরাচালানী পণ্য দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবি সদস্যরা সচেষ্ট আছেন বলেও জানান তিনি।

69 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD