⌚আজ রাত ১:২৪ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নতুন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শারমিন আক্তার জাহান। রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা শারমিন আক্তার জাহান এর আগে নড়াইল জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি প্রায় ১৪ মাস দায়িত্ব পালনকালে উন্নয়ন কর্মকাণ্ডে আন্তরিকতা, প্রশাসনিক দক্ষতা ও জনবান্ধব উদ্যোগের মাধ্যমে সুনাম অর্জন করেন।

নতুন কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন জেলার সর্বস্তরের মানুষ।

প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, শারমিন আক্তার জাহান একজন কর্মদক্ষ, সৎ ও মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

77 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD