⌚আজ রাত ২:১৮ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি জসিম উদ্দিন

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে দলের প্রার্থী হিসেবে মুফতি জসিম উদ্দিনকে মনোনীত করেছে। দলের আমির মুফতি রেজাউল করিম প্রার্থিতা ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, মুফতি জসিম উদ্দিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও হাত পাখার কান্ডারি হয়ে নির্বাচন করে ২য় অবস্থানের জানান দেন।
তিনি কজন ধর্মীয় ব্যক্তিত্ব ও সামাজিকভাবে গ্রহণযোগ্য মুখ। তিনি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।

 
ঘোষণার সময় আমির বলেন, “দেশে ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আমাদের প্রার্থীরা জনগণের পাশে থাকবে। আমরা বিশ্বাস করি, মুফতি জসিম উদ্দিন এই আসনে ইসলামী আদর্শ ও জনকল্যাণের রাজনীতি উপহার দিতে পারবেন।”
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনটি গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক এলাকা হিসেবে পরিচিত। এখানে প্রধান প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে বড় দলগুলোর পাশাপাশি হাত পাখার বিশাল ভোট ব্যাংক রয়েছে ইসলামী আন্দোলনের মতো বিকল্পধারার রাজনৈতিক দল যে কোন সময়ে আসনটি পুনরুদ্ধার করতে পারেন।

35 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD