⌚আজ রাত ৩:৫৩ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মাওলানা আবু মুসা পীর সাহেবের দাফন সম্পন্ন

 

অধ্যাপক শেখ কামাল উদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক গোলাম সারোয়ার’র পিতা ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার নোয়াপাড়া দরবার শরীফের মাওলানা আবু মুসা আল কাদরী পীর সাহেবের নামাযে জানাযা গতকাল বাদ মাগরিব দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মরহুমের বড় ছেলে অধ্যাপক গোলাম সারোয়ার জানাযায় ইমামতি করেন। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।


মাওলানা আবু মুসা গত শুক্রবার দিবাগত শেষ রাতে ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি….  রাজিউন। মরহুমের বড় ছেলে ইংল্যান্ডে উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে অবস্থান করায় তিনি এসে তাঁর জানাযা সম্পন্ন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তিকালে আড়াইবাড়ী দরবার শরীফের পীর হযরত মাওলানা মুহাম্মদ গোলাম খাবীর সাঈদী শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

201 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD