⌚আজ রাত ১২:৩৫ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সরাইলে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দিলেন মোঃ আবুবকর সরকার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ আবুবকর সরকার। রোববার (৯ নভেম্বর ২০২৫) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে সরাইল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দেন।

দায়িত্ব গ্রহণের সময় সদ্য বিদায়ী ইউএনও মোঃ মোশারফ হোসাইনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। পরে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নবাগত ইউএনও মোঃ আবুবকর সরকারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

জানা গেছে, মোঃ আবুবকর সরকার এর আগে ফেনি জেলার পরশুরাম উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। বদলিজনিত কারণে তিনি সরাইল উপজেলায় যোগদান করেন। যোগদানের পূর্বে তিনি বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রামে সংযুক্ত ছিলেন।

নবাগত ইউএনও মোঃ আবুবকর সরকার দায়িত্ব গ্রহণের পর সরাইল উপজেলা প্রশাসনের সরকারি ফেসবুক পেজে এক বার্তায় বলেন, “ প্রিয় সরাইলবাসী। আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে পারি—এই দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।”

সরাইল উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন, নবাগত ইউএনও মোঃ আবুবকর সরকারের নেতৃত্বে সরাইল উপজেলা উন্নয়ন, সুশাসন ও জনসেবায় নতুন মাত্রা পাবে।

116 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD