⌚আজ রাত ৩:৫০ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন

আবুল কালাম আজাদ, কুমিল্লা

গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১০ আগস্ট) বিকেল ৪টায় মুরাদনগর উপজেলা পরিষদের সামনে সড়কে স্থানীয় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন প্রতিদিনের কাগজ-এর মুরাদনগর উপজেলা প্রতিনিধি এম কে আই জাবেদ।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাংবাদিক হাবিবুর রহমান, আজিজুল রহমান রনি, রায়হান চৌধুরী, মনির হোসাইন, হাফেজ নজরুল, ও খোরশেদ আলম।

এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শামীম আহমেদ, জাকির হোসেন, সাখাওয়াত হোসেন তুহিন, আবুল বাশার, সাজ্জাদ হোসেন, আজিজুল হক, রুহুল আমিন, মো. ইউনুছ, মো. আরিফ, মাসুম মিয়াজী, ফারুক ও ময়নাল।

32 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD