⌚আজ রাত ৩:০৯ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (সি.টি.এল.) এর ২৪৭তম মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন

অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (সি.টি.এল.) এর ২৪৭তম মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা কুল্লাবাড়ীতে মানবিক সংগঠন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (সি.টি.এল.)-এর ২৪৭তম আর্থিক মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ কার্যক্রমের আওতায় হৃদপিণ্ড ও কিডনি জনিত জটিল রোগে আক্রান্ত কসবা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোছা. জান্নাত আক্তার-এর পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

দীর্ঘদিন ধরে অসুস্থ জান্নাতের চিকিৎসা ব্যয় বহনে পরিবারটি আর্থিকভাবে অক্ষম হওয়ায়, সংগঠনের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য নগদ ১৭,১০০ টাকা সহায়তা প্রদান করা হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আশফাতুল হোসেন ভূঁইয়া এলমান এর নেতৃত্বে শনিবার বিকেলে জান্নাতের বাড়িতে গিয়ে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় তিনি সমাজের বিত্তবান ও প্রবাসীদের উদ্দেশে আহ্বান জানান, যাতে জান্নাতের উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়।

অনলাইন ভিডিও কলে যুক্ত হয়ে আলোড়ন সংগঠন’-এর সভাপতি মো. সবুজ ভূঁইয়া জান্নাতের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতেও চিকিৎসায় পাশে থাকার আশ্বাস দেন।

এছাড়াও কার্যক্রমে স্থানীয় ও প্রবাসী দাতা সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য অবদান রাখেন—দুবাই প্রবাসী মো. শাহ আলম খান, চেয়ারম্যান, খান গ্রুপ — নগদ ১০,০০০ টাকা,মেহেদী হাসান রুবেল, সাবেক ছাত্রদল সভাপতি কসবা উপজেলা — নগদ ৫,০০০ টাকা, মো. হাসান মাহমুদ, ছাত্র প্রতিনিধি — নগদ ১,০০০ টাকা এবং ছাত্রদল নেতা মো. রোমান — নগদ ১,০০০ টাকা

এ সময় উপস্থিত ছিলেন—মো. সাদ্দাম হোসেন, সভাপতি, কসবা মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটি,মো. রুবেল সরকার, সহ-সভাপতি, সি.টি.এল.,মো. বিল্লাল সরকার, আহ্বায়ক, ছাত্র অধিকার পরিষদ, কসবা উপজেলা শাখা,এই. এম. হাসান মাহমুদ, ছাত্র প্রতিনিধি, কসবা উপজেলা

সাহিত্য ও মানবিক সংগঠন সি.টি.এল.-এর প্রতিষ্ঠাতা সভাপতি এলমান বলেন,“আমরা নিয়মিতভাবে সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। জান্নাতের চিকিৎসায় সহযোগিতার হাত আরও প্রসারিত হলে তার জীবন বাঁচানো সম্ভব।”

সংগঠনটির পক্ষ থেকে অসুস্থ জান্নাত আক্তারের চিকিৎসায় আগ্রহী সকলকে আর্থিক সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়েছে। সহায়তা পাঠানো যাবে বিকাশ নম্বর: ০১৭৩৯৭৫১০৪৫-এ।

 

69 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD