⌚আজ রাত ২:২০ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকবাহী বোট উল্টে একজন নারী পর্যটক নিখোঁজ

‎শিপন খলিফা,দাকোপ প্রতিনিধি

‎সুন্দরবন ভ্রমণ শেষে রিসোর্ট থেকে ফেরার পথে দাকোপের ঢাংমারী খালে পর্যটকবাহী একটি বোট উল্টে এক নারী নিখোঁজ হয়েছেন।
‎শনিবার ৮ ( নভেম্বর) দুপুর দেড়টার দিকে ম্যানগ্রোভ ভ্যালি রিসোর্ট থেকে ১৪ জন পর্যটক বোটে করে মোংলার উদ্দেশ্যে রওনা দেন। পথে কোস্টগার্ডের একটি স্পিডবোটের ঢেউয়ে বোটটি উল্টে যায়।

‎তিলডাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমিত কুমার গাইন জানান, ১৩ জন পর্যটক সাতরে তীরে উঠলেও একজন নারী নিখোঁজ রয়েছেন। তারা সবাই ঢাকার বাসিন্দা।

‎নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কোস্টগার্ড, বন বিভাগ ও নৌ পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযান চালাচ্ছে।

51 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD