⌚আজ রাত ৩:৫৩ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতির খোঁজখবর নিতে রাতে ঘরে ঘরে ইউএনও’ ছামিউল ইসলাম

ফুয়াদ হাসান অভি

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি ও প্রস্তুতির খোঁজখবর নিতে রাতে শিক্ষার্থীদের বাড়িতে ভিজিট করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ছামিউল ইসলাম।

বুধবার রাতে এই ভিজিটে তার সঙ্গে ছিলেন কসবা টি. আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ এবং আইসিটি বিষয়ের প্রভাষক মো. জুয়েল।

এই সময় শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা কথা বলেন ইউএনও এবং শিক্ষকবৃন্দ। পরীক্ষার্থীদের উদ্দেশে তারা বলেন— এখনই সময় মনোযোগী হয়ে পড়াশোনায় আরও বেশি মনোযোগ দেওয়ার। অযথা বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডায় সময় নষ্ট না করে নিয়মিত ও পরিকল্পিতভাবে পড়াশোনা চালিয়ে যেতে হবে। একইসঙ্গে স্বাস্থ্যর প্রতি যত্ন নেওয়ার পরামর্শও দেওয়া হয়।

আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত এবং সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করার বিষয়ে সবাইকে আশ্বস্ত করেন ইউএনও মোহাম্মদ ছামিউল ইসলাম।

ভিজিটকালে দেখা যায়, কয়েকজন পরীক্ষার্থী অযথা রাতে বাইরে অবস্থান করছে। তাদের বুঝিয়ে বাড়ি পাঠানো হয় এবং অভিভাবকদেরও সতর্ক করা হয়।

এমন ব্যতিক্রমী উদ্যোগে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলে প্রশংসার ঝড় ওঠে। তারা মনে করেন, এ ধরনের নজরদারি ও উৎসাহমূলক পদক্ষেপ পরীক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

44 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD