⌚আজ রাত ২:১৮ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা সমন্বয় কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৩৮ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি গঠন ও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।  সোমবার (১৭ জুন) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আকতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষর করেন। কমিটিকে আগামী তিন মাস বা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত কার্যকর হিসেবে বিবেচনা করা হবে বলে জানানো হয়।

নতুন এই কমিটিতে আজিজুর রহমান লিটনকে প্রধান সমন্বয়কারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। যুগ্ম সমন্বয়কারি হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, এস এম মহিউদ্দিন, আকিব জাবেদ মুন্না, অ্যাডভোকেট জাহাঙ্গীর আহমেদ খান এবং মো. আব্দুল মামুন শরীফ বাতেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মোহাম্মদ আমিনুল হক চৌধুরী, মুজিবুর রহমান, খাইরুল ইসলাম চাকুরী, আসাদুজ্জামান রঞ্জু, জয়ন্তি বিশ্বাস, মো. জাবারুল ইসলাম সুমন, আসাদ খোকন, নাহিদুল ইসলাম, আপেল মাহমুদ, মো. পাপেল, মিনারা বেগম, বিন ইয়ামিন ভূঁইয়া, নাসিমুল হাসান রাসেল, এমদাদ আহমেদ, আশিকুল আলম, বিপাশা আক্তার, আশিক চৌধুরী, রুবায়েত, শামিম মিয়া, আহসানুল হক ফাহাদ, ইব্রাহিম মিয়া, আলমগীর হোসেন, আরিফ বিল্লাহ, আজিজি, সাইফুল ইসলাম, মো. জিয়াউল হক চৌধুরী, কবির আলম মাসুম, সাইফুল মিরাজ, শাহ এস এম শফিক, আসাদুজ্জামান শামীম, মো. সাইদুর রহমান, মো. আব্দুল মান্নান ও মো. গোলাম সামদানী।

আজ বুধবার ১৮ জুন সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়লে বিষয়টি জেলার বিভিন্ন মহলে আলোচিত হয়।

নতুন কমিটি নেতৃবৃন্দরা জানান, এনসিপির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে জেলা পর্যায়ে দলীয় কার্যক্রম গতিশীল করতে এই কমিটি কাজ করবে। পাশাপাশি স্থানীয় সমস্যা, জাতীয় ইস্যু ও নাগরিক অধিকার আদায়ের লক্ষ্যে জনসচেতনতা গড়ে তোলাই হবে তাদের অগ্রাধিকার।

92 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD