⌚আজ রাত ১:২৭ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদকের টাকা না পেয়ে মাকে মারধর, কসবায় মাদকাসক্ত ছেলের ২ বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকের টাকা না পেয়ে মাকে নিয়মিত মারধরের অভিযোগে রাকিব মিয়া নামের এক মাদকাসক্ত ছেলেকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ জুন) রাতে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম নিজে সরেজমিনে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই যুবককে মাদক সেবনের সময় হাতে-নাতে আটক করা হয়। পরবর্তীতে সে দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রাকিব মিয়া কসবা পৌর শহরের দক্ষিণ কসবা এলাকার সহিদ মিয়ার ছেলে।
জানা যায়, অভিযুক্ত যুবকের বাবা একজন নিরাপত্তাকর্মী এবং মা গৃহিণী। তাদের একমাত্র ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছে। প্রতিদিন মাদক সেবনের জন্য পরিবারের কাছে টাকা দাবি করে। টাকা না পেলে নিজের মাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতন করত। একপর্যায়ে অসহায় মা অভিযোগ জানাতে বাধ্য হন উপজেলা প্রশাসনের কাছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, “মায়ের উপর নির্যাতন, মাদক সেবন এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তাকে দণ্ড দেওয়া হয়েছে।  মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের এই অভিযান চলমান থাকবে।” অভিযানে কসবা থানা পুলিশের একটি টিম সহায়তা করে।
40 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD