
ঈদুল আজহার আনন্দকে ঘিরে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও বিনোদনের অনন্য উদ্যোগ হিসেবে কসবায় মরাপুকুরপাড় তরুণ ও যুব সমাজের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যকার এক প্রীতি ফুটবল ফাইনাল। শুক্রবার বিকেলে মরাপুকুরপাড় মাঠে এ জমজমাট খেলা অনুষ্ঠিত হয়।
খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণের মাধ্যমে জমজমাট একটি ম্যাচ উপহার দেয়। প্রথমার্ধে অবিবাহিত দল এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বিবাহিত দল। শেষ পর্যন্ত ২-২ গোলে সমতায় শেষ হয় খেলার নির্ধারিত সময়। পরে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে অবিবাহিত দল জয়লাভ করে।
খেলা শেষে মাঠে উপস্থিত হাজারো দর্শক করতালির মাধ্যমে খেলোয়াড়দের অভিনন্দন জানান। উচ্ছ্বাসে ভরে ওঠে গোটা মাঠ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবেদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সাদ্দাম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—কসবা পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি সদস্য রিপন মিয়া, হেলাল মিয়া, পৌর যুবদলযুগ্ম আহ্বায়ক, পলাশ মিয়া, বিএনপি নেতা ইদন মিয়া,মরাপুকুরপাড় গ্রামের সালাউদ্দিন মিয়া ও মোস্তাক মিয়া, মাহবুব মিয়া, সাজ্জাত মিয়া, পৌর যুবদল নেতা আলাউদ্দিন মিয়া, নন্দন কর্মকার।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও মেডেল বিতরণ করা হয়। খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে সম্মাননা প্রদান করে আয়োজক কমিটি।





