⌚আজ রাত ৩:০৮ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিজয়নগরে বিজিবির বিশেষ অভিযানে ৪৪ লাখ টাকার চোরাচালানী পণ্য ও মাদক আটক

 

বিজয়নগরে বিজিবির বিশেষ অভিযানে ৪৪ লাখ টাকার চোরাচালানী পণ্য ও মাদক আটকব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য আটক করেছে বিজিবি। শুক্রবার (২০ জুন) ভোররাতে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

অভিযানে বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় মোবাইল ডিসপ্লে ৬৩৬ পিস, ভারতীয় আইবল ক্যান্ডি ১,১৯৫ পিস এবং বিভিন্ন ধরনের কসমেটিকস ২০৮ পিস উদ্ধার করা হয়। আটককৃত চোরাচালানী পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ লাখ ৫৫ হাজার ৫৫০ টাকা। এসব মালামাল আখাউড়া কাস্টমসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও একই দিনে সরাইল ব্যাটালিয়নের মুকুন্দপুর বিওপি কর্তৃক মাদকবিরোধী আরেকটি অভিযানে ভারতীয় ১২২ বোতল ইস্কফ সিরাপ আটক করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া ও হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের চোরাচালান বা মাদক বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালান রোধে এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে তারা বদ্ধপরিকর।

62 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD