⌚আজ রাত ৩:৫৪ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদুল আযহা উপলক্ষে ৩০৮১ জন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

মোহাম্মদ সোহরাব হোসেন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থবছরের বরাদ্দকৃত খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের আওতায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পৌরসভার ৩০৮১ জন দুস্থ ও অতি দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বরাদ্দকৃত চালের পরিমাণ ছিল মোট ৩০ দশমিক ৮১০ মেট্রিক টন।

আজ বুধবার (২১ মে) সকালে কসবা পৌরসভা কার্যালয়ের সামনে এই খাদ্য সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কসবা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ছামিউল ইসলাম। তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্র জনগণের মুখে হাসি ফোটাতে সরকার প্রতিবছরই এই ধরনের সহায়তা প্রদান করে থাকে। আমরা চাই, এই সহযোগিতা যেন প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছায় এবং তারা ঈদের আনন্দে শামিল হতে পারেন।”

খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কসবা পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বসির চৌধুরী, কসবা পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোঃ আলী আশরাফ, কসবা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল খায়ের স্বপন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ শরিফুর রহমান, বিএনপি নেতা মোঃ মিন্টু, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানস্থলে দেখা যায়, উপকারভোগী ব্যক্তিরা যথাযথ নিয়মে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে খাদ্য সহায়তা গ্রহণ করেন। তাদের মুখে ঈদের আগেই তৃপ্তির ছাপ ফুটে ওঠে। অনেকেই বলেন, এই সহায়তা তাদের পরিবারে ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করবে।

34 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD