⌚আজ রাত ৩:১৬ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কসবায় ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলার ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মো. আতাউর রহমান সরকার।

কসবা উপজেলা ছাত্রশিবির সাথী শাখা এবং পশ্চিম থানা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি সাইফুল্লাহ আল আরিফ এবং সঞ্চালনায় ছিলেন পশ্চিম থানা সভাপতি তুহিন রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানী ও উপজেলা সেক্রেটারি গোলাম সারওয়ার।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা শিবির সেক্রেটারি জাহিদ হাসান মোল্লা, আশরাফুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় ছাত্রসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় সৎ, আদর্শিক ও আলোকিত নেতৃত্ব গড়ে তুলতে ছাত্রদের এগিয়ে আসতে হবে। বক্তারা নির্বাচনী প্রার্থী মো. আতাউর রহমান সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং তাকে বিজয়ী করার লক্ষ্যে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

50 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD