⌚আজ রাত ১:২৫ 🗓️ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কসবায় বিলাসবহুল গাড়িতে গাঁজা পাচারের সময় ১১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিলাসবহুল গাড়িতে গাঁজা পাচারের সময় ১১৬ কেজি গাঁজাসহ সুমন মিয়া (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার কাইমপুর পূর্বপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটক সুমন মিয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর গ্রামের জসিম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার পুলিশ কসবা-নয়নপুর সড়কের কাইমপুর পূর্বপাড়া এলাকায় অবস্থান নেয়। পরে ঢাকা মেট্রো-চ-২০-১৯০৩ নম্বরযুক্ত একটি বিলাসবহুল প্রাইভেটকার সন্দেহজনকভাবে চলাচল করলে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভিতর থেকে ১১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা সুমন মিয়াকে ঘটনাস্থলেই আটক করা হয়।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যবহৃত বিলাসবহুল গাড়িটিও জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।”

64 বার দেখা হয়েছে

বিভাগের সংশ্লিষ্ট খবর

সর্বশেষ প্রকাশিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সোহরাব হোসেন

কার্যালয়ঃ সুপার মার্কেট, কসবা, ব্রাহ্মণবাড়িয়া 

ই-মেইলঃ sohrabhossan1978@gmail.com

মোবাইলঃ +8801781935383

যোগাযোগ 
বিজ্ঞাপন
বার্তা বিভাগ
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০০৯-২০২৫ পাক্ষিক সালদা
Design By - Santo BD